ড্রাইভার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ড্রাইভার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পেনড্রাইভকে মাল্টিবুট করার সব চেয়ে সহজ উপায়

১১:০৭ AM Add Comment

বানিয়ে ফেলুন মাল্টিবুট পেন ড্রাইভ আর হয়ে যান কম্পিউটার এর বস। (মেগা টিউন+ ভিডিও)

পেনড্রাইভকে মাল্টিবুট করার সব চেয়ে সহজ উপায়

টিউন করেছেন : অনক হাজরা
 সাইট - https://www.youtube.com/channel/UC_dmtEmQRN0yLTgC7xHNJIQ

বাস্তব জীবনে কম্পিউটারে কাজ করতে করতে অনেক সময় আমাদের অপারেটিং সফটওয়্যার কাজ করে না। অনেক সময় আমাদের সি ড্রাইভ এ গুরুত্বপূর্ণ ফাইল থাকে যা অপারেটিং সফটওয়্যার বুট না হবার কারনে  অনেক সময় নষ্ট হয়ে যাই।
তাই আজ আমি আপনাদের দেখবো কি ভাবে হিরেন বুট সিডি দিয়ে মিনি এক্সপি ওপেন ও উইন্ডোজ ৭,৮,৮.১ ইন্সটল করে হই এবং Symantec Ghost দিয়ে উইন্ডোজ ব্যাকআপ ফাইল ৫ মিনিতে ইন্সটল করে।

মাল্টিবুট পেনড্রাইভ এর  মেইন সুবিধা গুলো 

  • আপনার সি ড্রাইভ এর হারানো সকল ফাইল ফিরে পাবেন।
  • আপনার ৭,৮,৮.১ ইন্সটল করতে পারবেন।
  • মিনি এক্সপি দিয়ে যে কনো Operation করতে পারবেন যেমন হার্ড ডিস্ক ফরম্যাট, হার্ড ডিস্ক Partition file Copy ,Paste ইত্যাদি।
  • administrator Password ব্রেক করতে পারবেন।
  • Symantec Ghost দিয়ে উইন্ডোজ ব্যাকআপ করা ফাইল ৫ মিনিতে ইন্সটল এবং নতুন ব্যাকআপ ফাইল  নিতে পারবেন।
  • এছাড়াও হিরেন বুট সিডি (মিনি এক্সপি অথবা ডস মুডে ) ওপেন করে একাধিক কাজ করতে পারবেন।

আমাদের যা যা দরকার হবে।

  • Hiren's.BootCD.15.1,2 (.iso)
  • Symantec.Ghost.11.5.Corporate (.iso)
  • YUMI-0.0.7.4 (.exe)
  • Windows 7,8,8.1 .Iso File
  • Pen drive or Portable Hard disc
প্রথমে পেন ড্রাইভ কম্পিউটার এর সাথে ইউএসবি পোর্ট এ  লাগে লাগাতে হবে।  চলুন তার আগে দেখে নেয় কিভাবে আমাদের দরকারি সফট কিভাবে ডাউনলোড করা যাই।
http://www.hirensbootcd.org/download/
ক্লিক করে  নিচের দিকে গেলে  স্ক্রলবার টানলে এ রকম স্ক্রীন পাব।

৫৯২.৫ এমবি ফাইল টা ডাউনলোড করব। আপনি ইচ্ছা করলে ১৫.১  4share হতে ডাউনলোড করে  use করতে পারবেন।নেক্সট আমরা YUMI ডাউনলোড করব।
http://www.pendrivelinux.com/yumi-multiboot-usb-creator/
ক্লিক করলে এ রকম স্ক্রীন পাব।প্রবলেম হলে 4share হতে পুরাতন ভার্সন ডাউনলোড করে  use করতে পারবেন।

তারপর Symantec.Ghost.11.5.Corporate আর জন্য http://search.4shared.com/q/CCAD/1/Symantec.Ghost.11.5.Corporate
ক্লিক করব। তাহলে পাব এ রকম স্ক্রীন আথবে 4shared.com সার্চ করলে পাব এই স্ক্রীন ।

মোটামুটি ডাউনলোড ওকে ।উইন্ডোজ ৭ ,৮ ডিভিডি হতে iso করে নিতে পারেন অথবা iso ডাউনলোড কর যেতে পারে।
আসল কাজ শুরু করি।প্রথমে আমরা পেন ড্রাইভ লাগানো আসে কি না দেখি

আমরা পেন ড্রাইভ Anok নামে দেখা যাই। যাই হক আপনার পেন ড্রাইভ সেট করে  Yumi.exe ডাবল ক্লিক তারপর আমরা পাব এ রকম স্ক্রীন।
    নেক্সট  I Agree
Show all drive ক্লিক করে পপ আপ মেনু হতে আপনার পেন ড্রাইভ লেটার select করতে হবে।

আমার  পেন ড্রাইভ এল ড্রাইভ তাই আমি L ড্রাইভ সিলেক করেছি আপানার পেন ড্রাইভ যে ড্রাইভ আপনি সে ড্রাইভ  সিলেক  করে  we Will FAT32 format টিক মার্ক দেন। পপ আপ মেনু হতে হিরেন বুট সিডি 15.x Select করুন।তাহলে নিচের উইন্ডো পাবেন।

Browse করে আপনার ডাউনলোড করা Hiren's.BootCD  লোকেশান দেখিয়ে দিন। এরপর Create বাটন ক্লিক করুন। নিচের  উইন্ডো পাবেন। ইয়েস করুন।

নিচের মত উইন্ডো পাব। তারমানে আমাদের Hiren's.BootCD পেন ড্রাইভ ইন্সটল হতে আরম্ভ হল।

এই প্রসেস  শেষ হতে ১৫- ২০ মিন সময় লাগতে পারে।

এখন আমাদের  উপরে  উইন্ডো ১.১০ Min reaming দেখাই।

শেষ হবার পরে উপরে স্ক্রীন পাব। Next button ক্লিক  করব। নিচের উইন্ডো পাব।

আমরা যদি অনলি হিরেন বুট সিডি ইন্সটল করি তাহলে  N0 করে Finish করব। কিন্তু আমরা যেহেতু Symantec.Ghost ও ইন্সটল তাই আবার Yes  বাটন ক্লিক করব।
Yes  বাটন ক্লিক করার পর নিচের উইন্ডো মত উইন্ডো। মানে এবার দেখেন আগের মত একটা উইন্ডো এবার কিন্তু  Format ড্রাইভ টিক দিবেন না। খালি দেখুন পেন ড্রাইভ লেটার ড্রাইভ সিলেক্ট আসে কি না। নরমাল ভাবে ঠিক  থাকে।

স্ক্রল বার টেনে Symantec Ghost  জন্য Try An  Untitled iso সিলেক্ট করুন ঠিক নিচের উইন্ডো এর মত।

Browse করে Symantec.Ghost.11.5.Corporate iso লোকেশান সিলেক্ট করে দিন। Create button ক্লিক করুন।  একটু পরে  ঠিক নিচের উইন্ডো পাব।

Next ক্লিক করব। আমরা Next করে No করব কারন আমরা কোন iso add করতে চাই না।

নেক্সট করে  No করার পর ফিনিশ করুন। আপনি যদি উইন্ডোজ ৭,৮  ইন্সটল করতে চান তবে Yes করে windows Vista/7.8 installer সিলেক্ট করে ISO ফাইল Browse করে দেখেয়ি দিন পরে Next করে  No করে Finish করুন।

লক্ষ্য করলে দেখতে পাই মাই পেন ড্রাইভ Anok প্রবর্তিত হয়ে multiboot  Show করে। আমাদের সব কাজ শেষ এবার আপনার পেন ড্রাইভ Use করতে পারবেন। Boot Setup Pendrive Select করে use করুন। আজ  শেষ করসি বাকিটুকু অন্যদিন  লিখব।

প্রয়োজনে ভিডিও  টিউটোরিয়াল দেখুন। সবাইকে ধন্যবাদ।
ভিডিও লিঙ্ক

dll ফাইল মিসিং সমস্যার সমাধান ।

১০:৩০ AM Add Comment

কম্পিউটার থেকে DLL ফাইল মিসিং!!!! সমস্যা হচ্ছে, তাহলে সমাধান নিন DLL-Files Fixer দিয়ে।

আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুব স্বল্প ওজনের একটি দারুন সফট কম্পিউটারের জন্য। যে কোন কাজ করতে গিয়ে যদি দেখেন DLL ফাইল মিসিং এর কারনে আপনার কাজটি বাধাগ্রস্থ হচ্ছে তাহলে মেজাজ টা কেমন লাগবে আপনার? নিশ্চয় ভাল থাকার কথা নয়। তাই এর সহজ সমাধানের জন্য আপনাদের উপহার দিবো DLL-Files Fixer নামের খুব স্বল্প ওজনের ম্যাজিক সফটওয়্যার যার ওজন মাত্র ৫.১৫ মেগাবাইট। এটি দিয়ে আপনি আপনার কম্পিউটারের DLL মিসিং ফাইলকে মেরামত ও ফিক্স করে নিতে পারেন এবং সিস্টেম কে দিতে পারেন dll errors কারনে freezing, crashing or blue screen  এর হাত থেকে বাঁচার এক দারুন উপায়। এ শুধু DLL ফাইল মিসিং কে ঠিক করে তা নয়, কম্পিউটারকে ফুল স্ক্যান করে আরও এর সাথে সম্পর্কিত অন্যান্য ইরর ফাইলকে ফিক্স করে কম গতি সম্পন্ন কম্পিউটারকে দিতে পারে অসামান্য গতি। 


 একটিভেটর - https://app.box.com/s/lien7d5mguykls2gbmmb
 ==================================
অথবা মূল সাইট থেকে http://www.dll-files.com/fixer/
 পিসিতে ইন্সটল  করুন , এবার ডেস্কটপ আইকন থেকে Dll-Files Fixer কে ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করুন। ওপেন করার সময় আপডেট চাইলে NO তে ক্লিক দিন। এবার নিচের চিত্রের মত পাবেন————–


এখানে আপনি আপনার কম্পিউটারের রেজিস্ট্রি ড্যামেজের পরিমান দেখতে পারবেন ও রেজিস্ট্রি ফিক্স করার জন্য Start Scanning Now এ ক্লিক দিয়ে ইরর ফাইলকে ঠিক করে নিতে পারেন। Start Scanning Now এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন———


এখানে কতটুকু স্ক্যান হলো ও কোন কোন ফাইল ইরর দেখাচ্ছে তা দেখা যাবে ও স্ক্যান শেষে নিচের চিত্রের মত পাবেন————
এখানে আপনি Fixs Error এ ক্লিক দিয়ে ইরর ফাইল গুলিকে মেরামত করে নিতে পারেন। কাজ শেষে আপনার কাজ সম্পন্ন হয়েছে তা জানা যাবে।
এবারে DLL ফাইল মিসিং ঠিক করার কৌশল টি জেনে নিন। সফটের উপরের মেনু বারে Install DLL Files এ ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন————–


যে DLL ফাইল মিসিং হয়েছে তা খালি বক্সে লিখুন এবং Search DLL- Files.com এ ক্লিক দিন। এই কাজটি করতে গেলে কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কিছুক্ষনের মধ্যে আপনি কাংখিত DLL ফাইলটির ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
রেজিস্ট্রি ব্যাক আপের জন্য মেনু বারে Backup Registry তে ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন——–


এখানে আপনি রেজিস্ট্রি ব্যাক আপ ও রি স্টোর করে নিতে পারেন।

তাহলে বন্ধুরা ছোট একটি সফট যদি এত মুল্যবান কাজ করতে পারে তাহলে হাতের কাছে কেন রাখবেন না এই DLL- Files Fixer কে। ব্যবহার করুন DLL- Files Fixer ও কম্পিউটারকে রাখুন ফ্রেস ও গতিময়তার মাঝে। আজ এই পর্যন্তই। সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনা করছি।

ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২০.১১.২০১৩

ওয়েবক্যাম ড্রাইভার /সফটওয়্যার মেগা কালেকশন ।

১:২৪ PM 1 Comment
 ওয়েবক্যামের ড্রাইভার /সফটওয়্যার মেগা কালেকশন ।



Windows এর সাথে থাকা মাদারবোড ড্রাইভার সিডিতে সাধারনত ওয়েবক্যামের সফটওয়্যার দেয়া থাকে । কিন্তু যদি ড্রাইভার সিডি হারিয়ে যায় তাহলে কি করবেন ? নিচে কিছু ওয়েবক্যামের ড্রাইভার /সফটওয়্যার নাম ও ডাউনলোড লিংক দেয়া আছে , যার যেটা ভাল লাগে ডাউনলোড করে নিন ।

=================================================================

 ArcSoft WebCam Companion 4

=================================================================

WebcamMax 7.8.0.8

Download- 28 mb = https://app.box.com/s/3s8x901nfjw0bp88ak6d

=================================================================

CyberLink YouCam 6.0.2326 Deluxe

Download- 393 mb = https://kickass.to/cyberlink-youcam-6-0-2326-deluxe-multilanguage-chingliu-t8468161.html

 এইটার সাইজ বড় , তাই টরেন্টে দিলাম :)

=================================================================

 সব কটি সফটওয়্যার ফুলভারসন ও সিরিয়াল / ক্রেক দেয়া আছে

USB লক করার সফটওয়্যার ডাউনলোড

৪:৪৮ AM Add Comment



মেমোরি, পেন ড্রাইভ ও ইউএসবি ড্রাইভকে লক করে রাখুন এবং কিছু জায়গা লক ছাড়াই উন্মুক্ত রাখুন।

 লিখেছেন:- জাকির হোসেন

ওয়েব সাইট:- sopnojatra.com


বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি অতি স্বল্প ওজনের একটি সফট যার নাম GiliSoft USB Stick Encryption এটি দিয়ে আপনি আপনার গুরত্বপুর্ন USB drives, Thumb drives, Memory sticks, Pen drives, Jump drives ও Flash drive কে পাস ওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারেন। আপনার কোন বন্ধু বা অন্য কোন ব্যাক্তি উপরোক্ত ড্রাইভ থেকে আপনার রক্ষিত ফাইল ট্রান্সফার করে নিতে পারবেনা। 

 আপনাকে প্রথমে এখান থেকে GiliSoft USB Stick Encryption কে ডাউনলোড করে নিতে হবে যার ওজন মাত্র ২.১৮ মেগাবাইট 
ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করুন, 
এক্সট্রাক্ট করার সময় পাস ওয়ার্ড দিন zakir@ 
এবারে সেট আপ ফাইল থেকে কম্পিউটারে সফট টিকে ইন্সটল দিন। ইন্সটল দেয়ার সময় কম্পিউটারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখুন। ইন্সটল শেষে সিরিয়াল কি ফাইল থেকে সিরিয়াল কি বসিয়ে সফট টিকে ফুল ভার্সন করে নিন। এরপর আপনি যে ড্রাইভটিকে পাস ওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে চান তা ইউএসবি পোর্টে প্রবেশ করান এবং GiliSoft USB Stick Encryption কে ওপেন করুন। ধরে নিলাম আপনি একটি ৪ গিগাবাইটের পেন ড্রাইভ ইউএসবি পোর্টে প্রবেশ করিয়েছেন, তাতে আপনি নিচের চিত্রের মত পাবেন———-


এখানে আপনি ৪ গিগাবাইটের মধ্যে কতটুকু জায়গা পাস ওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে চান তা সিলেক্ট করে নিন এবং ইন্সটলে ক্লিক দিন। কিছুক্ষনের মধ্যে ইন্সটলের কাজ শেষ হবে। তারপর নিচের চিত্রের মত এলে কমপক্ষে ৬ অক্ষরের একটি পাসওয়ার্ড দিয়ে ওকে করুন।


ব্যাস আপনার পেন ড্রাইভটি পাস ওয়ার্ড দিয়ে সুরক্ষিত হয়ে গেছে, এবারে আপনি নিশ্চিন্তে পেন ড্রাইভ ওপেন করে agent নামের একটি ফাইল পাবেন তা ওপেন করতে গেলে পাস অয়ার্ড চাইবে পাস  ওয়ার্ড দিন এবং ওপেন করে তাতে ফাইল জমা করুন। মনে রাখবেন আপনি যতটুকু জায়গা ইন্সটলের মাধ্যমে সুরক্ষিত করেছেন শুধু তা সুরক্ষা থাকবে বাদ বাকি জায়গা যে কেউ ব্যবহার করতে পারবে।
তবে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে যদি কেউ আপনার পেন ড্রাইভকে ফরম্যাট দিয়ে দেয় তবে আম ও ছালা দুই চলে যাবে তার মানে আপনার জমানো ফাইল আর ফেরত পাবেন না। যদি আপনি নিজে এই সফট টিকে আন ইন্সটল বা ফরম্যাট করতে চান তবে তা করার পুর্বে Recover এ ক্লিক দিয়ে ফাইল অন্যত্র রেখে তা করতে পারেন।
তো বন্ধুরা কেমন লাগলো এই GiliSoft USB Stick Encryption কে, আমি জানি আপনাদের নিশ্চয় ভাল লাগবে। আর ভাল লাগুক এই আমি চাই। সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনা করছি।

USB device not recognized ম্যাসেজের সমাধান করুন

৩:৩৮ AM Add Comment

USB Not Recognized ??? সমাধান জেনে রাখুন_কাজে লাগবেই



কম্পিউটারে USB ব্যবহার করেছেন অথচ উপরের মেসেজটি পাননি এরকম মানুষ খোজেঁ পাওয়া যাবেনা। ইন্টেলের হাত ধরে USB এর আগমন হলেও মাইক্রোসফট তার উইন্ডোজের মাধ্যমে একে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। তবে এর সহজ ব্যবহারের জন্য এটি জনপ্রিয় হলেও কিন্তু উপরের মেসেজটি সবাইকে ঝামেলার মধ্যে ফেলে দেই। তার মধ্যে আমি একজন। আশ্রয় নিলাম মাইক্রোসফট আর গুগলের। মাইক্রোসফট আর বিভিন্ন ফোরামের বিশিষ্টজনদের মতে সমস্যাটা উইন্ডোজের চাইতে মাদারবোর্ডের বেশি। উইন্ডোজ বরং মেসেজটা দিয়ে ইউজারের উপকারই করে। এর সমাধান পাওয়া কিছু টিপস এর আলোচনা নিচে করলাম।
১. মাইক্রোসফট যা বললঃ
1. Start>Run এ গিয়ে Devmgmt.msc লেখেOK করুন। Device Manager window আসবে।
2. “Universal Serial Bus controllers”এর + এ ক্লিক করুন।
3. USB Root Hub এ রাইট click করে Properties এ যান। USB Root Hub Properties dialog box আসবে।
4. Power Management tab এ Click করুন।
5. “Allow the computer to turn off this device to save power check box” থেকে ঠিক মার্ক তুলে দিয়ে OKকরুন।
6. যতটা “USB Root Hub” আছে (সম্ভবত ৫টি) সবগুলোতে ৩ থেকে ৫নং কাজগুলো করুন।
7. এবার Action menu তে গিয়ে Scan for hardware changes এclick করুন। কাজ হলে ডিভাইস মেনেজার বন্ধ করুন।
২. মাইক্রসফট এবং ফোরামের বিশেষজ্ঞরা যা বললেনঃ
মাদারবোর্ডে প্রত্যেকটা ডিভাইসকে পরিচালনা করার জন্য রয়েছে “মাইক্রোপ্রসেসর” যেখানে ইউসবি একটি। যখন ইউএসবি পিসিতে প্লাগইন করা হয় তখন মাইক্রোপ্রসেসর USB ও এর প্রয়োজনীয় ড্রাইভারগুলো রিলোড করে, যেটাকে মাদারবোর্ডের একপ্রকার ইন্টার্নাল রিস্টার্টই বলতে পারেন। রিস্টার্টের পর এটি ইউএসবি পোর্টকে Recognize করার চেষ্টা করে। আর এ কাজটি করতে পারলে আমরা মেসেজ পাই ইউএসবি কাজ করার জন্য Ready। কিন্তু অনেক সময় “মাইক্রোপ্রসেসর” রিস্টার্টই নেওয়ার সময় এর ড্রাইভারগুলো ঠিকভাবে কাজ করেনা। আর তখন আমরা শিরোনামে লেখা দুঃসংবাদটা (দুঃসংবাদ না বলে মৃত্যূ সংবাদ বলাই ভাল) পাই।
এর সমাধান হিসেবে তাঁরা বলেছেন-প্রথমে পিসি থেকে পাওয়ার কেবল খুলে ফেলতে হবে যাতে মাদারবোর্ডে কোন পাওয়ার না যায়। তবে আমি বলব আপনি সঠিক নিয়মে পিসি অফ করে তার পরই পাওয়ার কেবল খুলুন। আর কাজটা করার আগে অবশ্যই আপনার মুল্যবান ডাটা সেভ করে করবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কেউ বলেছেন এককাপ চা খাওয়ার জন্য, আর কেউ বলেছেন বাথরুম থেকে ঘুরে আসার জন্য (বাথরুমে আপনার কাজ না থাকলে আমি কি করব)। \ত। এর পর পিসি রান করুন আর কাজ করুন। এ পদ্ধতিতে সমাধান পাওয়া সদস্যদের সংখ্যাই বেশি ফোরামে।
৩.মাইক্রসফট আরো বলেছে পিসি Standby or Hibernet Option থেকে যখন রান হয় তখনও এ মেসেজ আসতে পারে। এ অবস্থায় রিস্টার্ট দিলে কাজ করবে।
৪. কয়েকজন (এক্সপি) ব্যবহারকারী বলেছেন তাদের C:\WINDOWS\inf ঠিকানায় usbstor.inf and usbstor.pnf (হিডেন) ফাইলগুলো মুছে গিয়েছিল। ফলে তাদের পিসি কোনভাবেই ইউএসবি পেতনা। পরে তারা ঐ ফাইলগুলো অন্য জায়গা থেকে কপি পেষ্ট করে দিয়েছেন। এতে তারা সমাধান পায়।
৫. ভাইরাসের আত্রমণ, এন্টিভাইরাসের স্ক্যান, নতুন প্রোগ্রাম ইন্সটল করার কারণে অনেক সময় Windows এর গুরুত্বপূর্ণ ফাইল Replace,Upgrade বা Delete হয়ে যায়। ফলে এ মিসিং ফাইলটিও ৪ নং এর মত উক্ত সমস্যা সৃষ্টি করতে পারে। এরকম ফাইল মিস হওয়ার সম্ভাবনা থাকলে উইন্ডোজ রিপেয়ার বা নতুন ইন্সটল করলে কাজ হতে পারে। তবে রিপেয়ার বা নতুন ইন্সটলের চাইতে নিম্মের ৬ নং কাজটি আরো কার্যকর।
৬. মাইক্রোসফট আরো সমাধান হিসেবে আপডেট সার্ভিস প্যাক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
৭. কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন ইউএসবি পোর্ট এ ধূলাবালি লেগেও এই সমস্যাটা ঘটতে পারে। তাই ইউএসবি পোর্টসহ পুরো মাদারবোর্ড মাঝেমধ্যে ভালভাবে পরিষ্কার করতে হবে।

ধন্যবাদ,ভাল থাকবেন সবাই